নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে: হাসনাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে: হাসনাত
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে: হাসনাত

নির্বাচন কমিশনকে (ইসি) নিয়ন্ত্রণের রিমোট অন্য কারও হাতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। নির্বাচন কমিশনের রিমোট অন্য কারও হাতে। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নাই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নাই।

মূলত, নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপির জন্য প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ। এই সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবে এনসিপিকে।

এ ইস্যুতে আলোচনার জন্য ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে যান হাসনাত আবদুল্লাহসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। কিন্তু, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয় তাদেরকে।

এর আগে, নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে, দলটি বলছে, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না তারা।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:৪৬   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে: ভূমিমন্ত্রী
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে সমাবেশ, মশাল মিছিল
ডেঙ্গু প্রতিরোধে কাঁধে ফগার মেশিন নিয়ে মাঠে সাখাওয়াত
চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা
সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ