সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫



সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী (২৫) ধর্ষণের ঘটনায় মিঠু বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) ভোর রাতে রাজধানীর তেজগাঁও থানার তেঁজকুনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মিঠু বিশ্বাস (৪৪) সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস রাফায়েলের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঘটনার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১৯ দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার সোহেল রোজারিও (৩৭) ও বিপ্লব রোজারিও (৪০)।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও এর দেখা হয়। এরপর তারা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা গণমাধ্যমকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত মিঠু বিশ্বাস পলাতক ছিলেন। তাকে তেজগাঁও থেকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় আনা হয়েছে। বাকিদের ধরতে একাধিক স্থানে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৪:০৮:০৩   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৭ গোলের থ্রিলারে চেলসিকে উড়িয়ে দিলো পিএসজি
চাচাতো ভাইকে হত্যার পর অটোভ্যান ছিনতাই, আটক ৩
রূপগঞ্জে বিদেশি পিস্তল, বিপুল মাদকসহ আটক ২
ঢাকা-মালে রুটে মালদিভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে হারাল রিয়াল মাদ্রিদ
বক্স অফিসে ইতিহাস গড়তে যাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’
উপসাগরীয় দেশগুলোতে ইরানে হামলার নিন্দা নিরাপত্তা পরিষদে
ভোটের ফল চ্যালেঞ্জ করলেন সাঈদীর ছেলে শামীম সাঈদী
সব তেল বন্দরের কার্যক্রম বন্ধ করে দিলো ইরাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ