পাঁচ মাস পর ডাকাতির টাকাসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাঁচ মাস পর ডাকাতির টাকাসহ গ্রেপ্তার ৪
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩



পাঁচ মাস পর ডাকাতির টাকাসহ গ্রেপ্তার ৪

ফরিদপুরের নগরকান্দায় ডাকাতির ঘটনার পাঁচ মাস পর জড়িত ৪ ডাকাতকে লুট করা অর্থসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মুরগির ট্রাকে ডাকাতি হওয়া ৫ লাখ ৮৬ হাজার টাকার মধ্যে ১ লাখ ৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ সুপার মো. শাহজাহান জানান, ডাকাতি করে নেওয়া মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে ঘটনার পাঁচ মাস পর ফরিদপুর, গাজীপুর ও ঢাকার আশুলিয়া এলাকা থেকে ওই ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার যদুয়ার গ্রমের আব্দুস সালাম বেপারী (৪২), একই গ্রামের মো. সেলিম সরদার (৩০), মো. রুবেল আকন (৪০) ও পাভেল খান (৩২)।

পুলিশ জানায়, গত ২ এপ্রিল দুপুর দেড়টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে নগরকান্দার বাসাগাড়ি এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বারিখাল গ্রামের বাসিন্দা সুলতান খানের ছেলে মুরগি ব্যবসায়ী সোহেল খান ঝিনাইদহ থেকে মুরগি কিনে আনার জন্য তার সহযোগীদের টাকা দিয়ে পাঠান।

ট্রাকটি গত ২ এপ্রিল দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাসাগাড়ির এলাকায় পৌছালে দুটি মোটরসাইকেলে করে ডাকাত দলের ৫ সদস্য তাদের গতি রোধ করে। পরে তারা ট্রাকের চালক ও দুই সহযোগীকে গাড়ি থেকে নামিয়ে মহাসড়কের পাশে নিয়ে গিয়ে তাদের কিল ঘুষি মেরে মুরগি কেনার জন্য রাখা টাকা ও একটি মোবাইল নিয়ে চলে যায়।

এ ঘটনায় ট্রাকচালক মো. নুরু খাঁ বাদী হয়ে ২ এপ্রিল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে তারা সবাই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পলাতক অপর ডাকাতের তথ্য প্রদার করে। পলাতক ডাকাতকে ধরতে এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

তদন্তকারী কর্মকর্তা নগরকান্দা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মোল্লা জানান, গ্রেপ্তার হওয়া ডাকাত দলের ওই চার সদস্যকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:১৭   ৩৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ