পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তাররা হলেন, মো. সুলেমান (২৮) ও মো. আকরাম (১৯)। দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করত। পরে তা ঢাকার সাভার, ধামরাই এবং আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২৩   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁ আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র হবে: সংস্কৃতি প্রতি
কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে
হবিগঞ্জে জমে উঠেছে পশুর হাট
ইরানের বিজয় ’মানবতার বিজয়’: পাঠচক্রে আলোচকরা
নগরীর কোরবানির বর্জ্য অপসারণে সব প্রস্তুতি রয়েছে: প্রশাসক সাখাওয়াত
পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় হলে ব্যবস্থা নেওয়া হবে: ডিসি
সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে
কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ