স্পীকারের সাথে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা-র সৌজন্য সাক্ষাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা-র সৌজন্য সাক্ষাত
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



স্পীকারের সাথে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা-র সৌজন্য সাক্ষাত

ঢাকা, সেপ্টেম্বর ২০২২ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তাঁরা জলবায়ু পরিবর্তনজনিত কারণে শিশুদের ওপর প্রভাব, শিশু পুষ্টি, শিশু শিক্ষা, শিশু শ্রম ও শিশু সহিংসতা প্রতিরোধ, তথ্য-প্রযুক্তি খাতে শিশুদের দক্ষতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, শিশুদের সার্বিক কল্যাণে ১৯৭২ সাল থেকে ইউনিসেফ বাংলাদেশে দক্ষতার সাথে কাজ করছে। জন্মের পর থেকে শিশুদের পর্যাপ্ত পুষ্টি নিশ্চিতকরণে ও এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ইউনিসেফ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিশুদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে৷ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মায়েদের জন্য ল্যাকটেটিং ভাতা, শিক্ষার্থীদের মায়েদের মোবাইলের মাধ্যমে উপবৃত্তি প্রদান ইত্যাদি সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে সরকার কাজ করছে। শিশুশ্রম হ্রাসে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং শিশুদের জন্য নির্মল সবুজ টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্রচুর বনায়ন কার্যক্রম প্র‍য়োজন।

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির প্রশংসা করে সঞ্জয় উইজেসেকেরা বলেন, শিশু অধিকার সুরক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নারী সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রযাত্রা দৃশ্যমান। বাংলাদেশ জাতীয় সংসদের সাথে সমন্বয়ের মাধ্যমে শিশু সুরক্ষাসহ বাংলাদেশের শিশুদের মূল ধারায় সম্পৃক্ত রাখতে ইউনিসেফ কাজ করতে আগ্রহী। ঝড়ে পড়া শিশুর হার কমাতে ও শিশু পুষ্টি নিশ্চিত করে দারিদ্র্য দূরীকরণে ইউনিসেফ বাংলাদেশে কাজ করতে পারে। এসকল বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সাথে অংশীদারি প্রকল্প নিতে পরিচালক সঞ্জয় উইজেসেকেরা স্পীকারের সহযোগিতা কামনা করলে স্পীকার সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

স্পীকার বলেন, শিশুদের প্রতি সহিংসতা রোধে প্রাথমিক পর্যায়ে শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ত করে ইউনিসেফ ওয়ার্কসপ আয়োজন করতে পারে। ভলিবল, বাস্কেটবল, ফুটবল, শরীর চর্চা ও অন্যান্য খেলাধুলায় শিশুদের উৎসাহিত করতে হবে। বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিশুদের তথ্য-প্রযুক্তিভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হয়েছে। ‘মাই কনস্টিটিউয়েন্সি’ এপের মাধ্যমে নিজ এলাকার সকল তথ্য-উপাত্ত সংসদ সদস্যগণ জানতে পারছেন। পীরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে মেয়েদের মাঝে ১০০টি করে ১৫টি ইউনিয়নে মোট ১৫০০ বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এসময়, শিশু শ্রম, শিশু পুষ্টি, জলবায়ু পরিবর্তন, তথ্য-প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে ইউনিসেফ-কে কাজ করার আহ্বান জানান স্পীকার।

এসময়, ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েট ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৪:৫৩   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক
জামালপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজ খরচে কাদা সড়ক সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান আনিছ
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ জোর
ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করলেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের চেয়ারম্যান
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ