ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয় : ইসি আহসান হাবিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয় : ইসি আহসান হাবিব
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩



ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয় : ইসি আহসান হাবিব

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে যে দায়িত্ব রয়েছে সে কাজ করবে। ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে অবাধ, গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরির জন্য মার্কিন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী মনে করছেন, এই ভিসা নীতি বাংলাদেশের নির্বাচনের পক্ষে-বিপক্ষে কী প্রতিক্রিয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে মো. আহসান হাবিব খান বলেন, এটি যে দেশ সে দেশের নীতি এবং যে দেশের জন্য এটি করা হচ্ছে সেই দেশের সরকারের আলোচ্য বিষয়। সাংবিধানিকভাবে আমাদের যে দায়িত্ব আছে, সে কাজ আমরা করে যাব। আপনারা দেখবেন আমরা সঠিকভাবে কাজ করছি কি না। আমাদের পক্ষের যে কাজগুলো আছে সেগুলো শতভাগ করতে পারছি কি না সেগুলো আপনারা দেখবেন।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৭   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আ.লীগ নেতা তোফায়েল আহমেদ আর নেই
চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট
চট্টগ্রামে ৬৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
আদ-দ্বীনের ঘটনায় অ্যাটর্নি জেনারেলের পরামর্শ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
​সরিষাবাড়ীতে কোরবানির মাংস বিতরণে ‘দাপুস’ এনজিওর অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ
জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন তথ্যমন্ত্রী
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
বিয়ে করলেন দুয়া লিপা- ক্যালাম টার্নার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ