শব্দদূষণ রোধ না করলে মানুষের শ্রবণের সমস্যা বৃদ্ধি পাবে : উপমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » শব্দদূষণ রোধ না করলে মানুষের শ্রবণের সমস্যা বৃদ্ধি পাবে : উপমন্ত্রী
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



শব্দদূষণ রোধ না করলে মানুষের শ্রবণের সমস্যা বৃদ্ধি পাবে : উপমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ না করতে পারলে দেশের প্রায় শতভাগ মানুষের শ্রবণে সমস্যা হবে।
তিনি বলেন, গাড়ীর ড্রাইভাররা অপ্রয়োজনে অতিরিক্ত শব্দ সৃষ্টির মাধ্যমে নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি অন্যদেরও ক্ষতিগ্রস্ত করছে। এখনই সকলকে এই বিষয়ে সচেতন হতে হবে।
হাবিবুন নাহার আজ মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ের সামনে শব্দদূষণ রোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিশেষ কর্মসূচি চলাকালে এ কথা বলেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব মো. মিজানূর রহমান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদসহ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় তাঁরা শব্দ দূষণ সম্পর্কে সচেতন করতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ড্রাইভারদের অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি না করতে অনুরোধ করেন এবং বিভিন্ন গাড়িতে শব্দদূষণ রোধে সচেতনতামূলক স্টিকার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯:১৬:০৬   ৩৩৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাওয়াল ইউনিয়নে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, চেয়ারম্যান হতে চান লিটন
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
আজকের রাশিফল
সরিষাবাড়ীতে পরকীয়ায় আটক জামাই ও খালা শাশুড়ি, পুলিশে সোপর্দ
আলগাদিয়া বিশ্বরোড বাজারের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ