আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিলাম
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিলাম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের পথে থেকে যেন দেশের সাধারণ মানুষের জন্য আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি সেই প্রতিজ্ঞাই আজ নিলাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের সব বিচারকের।

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এর আগে সংক্ষিপ্ত সময়ের জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে মতবিনিময় করেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বেলা ১১টা ৭ মিনিটে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি ওবায়দুল হাসান। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অবসরে যাওয়া সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিও এসময় বঙ্গভবনে ছিলেন।

গত ১২ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৩৭   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ