সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাশ, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মোঃ মুরাদ হাসান এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)বিকাল ৪টায় এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে সরিষাবাড়ী বাসস্ট্যান্ড হতে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শিমলা বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার চত্বরে এসে শেষ হয়।

পরে সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি সঞ্চালনায় এককভাবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

পথসভায় তিনি বলেন “মির্জা আব্বাস ও মির্জা ফখরুল ওই দালালদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা অপতৎপরতা চালাবা, তান্ডব চালাবা ফলাফল ভালো হবে না। তোমাদের শায়েস্তা করার জন্য আমার যুবলীগ, ছাত্রলীগ,বঙ্গবন্ধুর আদর্শের নেতাকর্মীরা প্রস্তুত।

পথসভায় এ সময়ে উপস্থিত ছিলেন এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আব্দুর রহিম, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ যুবলীগ, ছাত্রলী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২:৪১:০৬   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নিপুণ রায়
আর্থিক সংকটে বন্ধ হবে না কোনো মেধাবীর পড়াশোনা: শ্রমমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
শুভ মহালয়া আজ দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আগমনী বার্তা
গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ জাতির প্রেরণা : রুহুল কবির রিজভী
ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই এগোবে বাংলাদেশের অর্থনীতি : ববি হাজ্জাজ
সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ