নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময়

জেলা পুলিশের উদ্যোগে আজ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সহ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। সভায় জানানো হয়, এবছর নওগাঁ জেলায় মোট ৮২৫টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা গৃহিত হয়। বিশেষত, শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক জ্যাম রোধ, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গাজীউর রহমান, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কায়েস উদ্দিন, নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাশ চন্দ্র মজুমদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান, পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব, নওগাঁ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি সরকার ও সাধারণ সম্পাদক পুলক সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪৭   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির
প্রাথমিক বৃত্তি পেল আমিনুর সরকার সামি
নিহত যুবদল-ছাত্রদল নেতার পরিবারকে ২০ লাখ টাকা অনুদান ও দুই সদস্যকে চাকরি দিল নাসিক
সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ