ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে নিউইয়র্ক

টানা প্রবল বর্ষণের ফলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে। বন্যার কারণে নিউইয়র্কে জারি করা হয়েছে দুর্যোগকালীন জরুরী অবস্থা।
বৃষ্টি না কমায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, নিউইয়র্কের প্রায় ৮৫ লাখ মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছেন। টানা বর্ষণের কারণে পানি নামতে পারছে না।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ব্রোনক্স, ব্রুকলিন, কুইন্স রয়েছে বলে জানিয়েছে এনডব্লিউএস। ম্যানহাটানের সড়কেও অনেক গাড়ি পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে। নিউইয়র্কের বেশির ভাগ এলাকায় গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।
নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা-বিষয়ক কমিশনার জেচারি ইসকল জানান, গত দুই বছরের মধ্যে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ছিল সবচেয়ে বৃষ্টিবহুল দিন।
এরআগে ২০২১ সালের আগস্টে এক দফা বন্যায় ডুবেছিল নিউইয়র্ক। ওই সময় শক্তিশালী হারিকেন ইডার প্রভাবে ভারি বৃষ্টিতে তলিয় যায় নিউইয়র্কের অনেক ভবনের বেজমেন্ট। শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রাণ হারান ১৩ জন।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৬   ৩৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিশ্বের ১৬ অঞ্চলে খাদ্যসংকট তীব্র হওয়ার আশঙ্কা, দুর্ভিক্ষের সতর্কতা জাতিসংঘের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
শান্তির প্রতীক তুলে ধরে মিস ইউনিভার্স মঞ্চে দুয়োধ্বনির মুখে মিস ইসরাইল
রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ