সরকারের সকল উন্নয়ন পরিকল্পনায় কন্যা শিশুদের গুরুত্ব দেয়া হচ্ছে : ইন্দিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের সকল উন্নয়ন পরিকল্পনায় কন্যা শিশুদের গুরুত্ব দেয়া হচ্ছে : ইন্দিরা
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



সরকারের সকল উন্নয়ন পরিকল্পনায় কন্যা শিশুদের গুরুত্ব দেয়া হচ্ছে : ইন্দিরা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকারের সকল উন্নয়ন পরিকল্পনায় কন্যা শিশুদের গুরুত্ব প্রদান করা হচ্ছে। তাদের উন্নয়নে গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে বিভিন্ন কর্মকান্ড।
আজ রাজধানীর শিশু একাডেমি মিলনায়তনে ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একই মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারক সভাপতিত্ব করেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, মরিয়ম আক্তার আইরিন, তাসলিমা ইসলাম মানহা ও শান্তা ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন্
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, দিবসকে কেন্দ্র করে প্রকাশিত পোস্টার এবং কন্যাশিশু-১৮ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
প্রতিমন্ত্রী বক্তৃতায় আরো বলেন, বর্তমান সরকার শিশুদের বিষয়ে খুবই আন্তরিক। শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় নানা পরিকল্পনা রয়েছে। স্কুলে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। যাতে কন্যা শিশুদের নিয়মিত উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত প্রায় ২.৫ কোটি কন্যা শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে এবং বিনাবেতনে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। ফলে কন্যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:১১   ৩৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : প্রতিমন্ত্রী নুরুল হক
গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইজিপি
কালকিনিতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
পতিত শক্তির রাজনীতিতে ফেরার প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী
সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
জমকালো আয়োজনে সিলেটে শুরু রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ