প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩



প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা

লন্ডন, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর বাসস্থল হোটেল তাজের সামনে সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখা।
হোটেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাজিদুর রহমান ফারুক ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার উজ জামান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এমপি, আলহাজ্ব জালাল উদ্দিন, হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, খালেদা কোরেশী ও শাহিন আক্তার প্রমুখ।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর শেষে আজ সকাল ১১টা ৭ মিনিটে (স্থানীয় সময়) ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনে পৌঁছান।
১৭ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং নিউইয়র্কে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৫০:৩৫   ৫৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ