অবশেষে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

প্রথম পাতা » অর্থনীতি » অবশেষে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম
রবিবার, ১ অক্টোবর ২০২৩



অবশেষে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম

অবশেষে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। রোববার (০১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।

মরিচের দাম কিছুটা কমলেও পেঁয়াজ বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। দেশি পেঁয়াজের দাম যেখানে হওয়ার কথা ছিল ৬৪ থেকে ৬৫ টাকা। সেখানে কারওয়ান বাজারে পাইকারিতেই বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকায়। আর অন্যান্য খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়।

আবার সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও বাজারে তা কার্যকর হয়নি। এখনো কেজিতে আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এছাড়া, ডিম, মুরগি, তেল, চিনিসহ কয়েকটি পণ্যের দাম বেড়ে স্থিতিশীল রয়েছে।

গত শুক্রবার হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়ে কেজিতে ৩০০ টাকা পর্যন্ত উঠেছিল। আমদানি বন্ধের অজুহাতে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে সরকারি ছুটি শেষে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমতির দিকে বলে জানান তারা।

শনিবার রাজধানীর মালিবাগ ও মগবাজার এবং খিলগাঁওয়ের সবজি বিক্রেতারা জানান, বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের সরবরাহ কম। তাতে দেশি ও আমদানি করা উভয় ধরনের কাঁচা মরিচের দাম বেড়েছে। গত সপ্তাহে যে কাঁচা মরিচের কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকা, গতকাল তা বেড়ে হয়েছে ২০০ থেকে ২২০ টাকা শেষ পর্যন্ত ঢাকার বিভিন্ন বাজারে ৩০০ টাকা পর্যন্ত পৌঁছায়।

জানা গেছে, সরকারের অনুমতি ছাড়া কাঁচা মরিচ আমদানি করা যায় না। গত ঈদুল আজহার আগে কাঁচা মরিচের দাম বেড়ে গেলে সরকার ২৫ জুন আমদানির অনুমতি দেয়। ব্যবসায়ীরা আমদানি করা কাঁচা মরিচের পুরোটাই আনছেন ভারত থেকে।

চলতি অর্থবছরে এখন পর্যন্ত ঠিক কী পরিমাণ মরিচ আমদানি করা হয়েছে; তার তথ্য পাওয়া যায়নি। তবে কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিযেছে, গত অর্থবছরে (২০২২-২৩) পুরো সময়ে কাঁচা মরিচ আমদানি হয়েছিল ২ হাজার ২১ টন। এর আগের অর্থবছরে (২০২১-২২) আমদানি করা হয় ৭ হাজার ৪৬৭ টন কাঁচা মরিচ।

এর আগে গত ঈদুল আজহার ঠিক পরপর কাঁচা মরিচের দর প্রতি কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তারপর ধীরে ধীরে দাম কমে আসে।

বাংলাদেশ সময়: ১১:৪৫:০১   ৪৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ