ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু
রবিবার, ১ অক্টোবর ২০২৩



ফরিদপুরে ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯ জনে।

রোববার (০১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন মারা তিনজন হলেন সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের দাউদ মণ্ডলের স্ত্রী আনোয়ারা (৪৫), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কামাল শেখের স্ত্রী সাজেদা বেগম (৪০) ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের সাইদুর রহমানের দুই মাস বয়সী শিশু সন্তান আল সামী।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী শিশু ও দুইজন নারী মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১১০ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩১৪ জন। এর মধ্যে ১১ হাজার ৪৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১১:৪৯:১৭   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ