আনকাট সেন্সর পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » আনকাট সেন্সর পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



আনকাট সেন্সর পেল নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

সেন্সর বোর্ডের সদস‍্যদের ভূয়সী প্রশংসায় বিনা কর্তনে সেন্সরে ছাড়পত্র পেল বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

জানা যায়, ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ন শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। সিনেমাটিতে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। এতে দুজনকেই দেখা যাবে চা শ্রমিকের ভূমিকায়।

২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি।

অনুপম কথাচিত্র প্রযোজিত ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে অপু বিশ্বাস ও নিরব হোসেন ছাড়াও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু,আজম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪২   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ