বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩



বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে সাম্প্রদায়িক বিএনপি-জামায়াত অপশক্তি রয়েছে। এই স্বাধীনতাবিরোধীরা কোনোভাবে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। সামনে পূজা ও নির্বাচন রয়েছে। এগুলোকে কেন্দ্র করে যেন কোনো ধরনের শঙ্কট, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ে সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সচেতন। তারা যেন সব সময় চোখ-কান খোলা রাখে। তারাই এই দেশের বর্তমান ও ভবিষ্যৎ। তারা যেন এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য কাজ করে।

দীপু মনি বলেন, যুবসমাজকে কর্মদক্ষ, নারীর উন্নয়নে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারা সব সংকটে দেশের পাশে থাকে। স্বাধীনতার সময় আনসারের ভূমিকা ছিল অপরিসীম। মহান মুক্তিযুদ্ধে ৬৭০ জন আনসার সদস্য শহীদ হয়েছিলেন।

অনুষ্ঠানে আরও ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, ঢাকা সদর দপ্তর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ পরিচালক মো. আমিন উদ্দিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, কুমিল্লা রেঞ্জ কমান্ডার আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:০৬   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ