পূজায় চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে : সিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজায় চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে : সিএমপি কমিশনার
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



পূজায় চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে : সিএমপি কমিশনার

ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় চার স্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) কৃষ্ণ পদ রায়।

রোববার (৮ অক্টোবর) দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দুর্গাপূজায় হামলা করে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ নিতে দেওয়া হবে না বলে জানিয়ে সিএমপি কমিশনার বলেন, পূজায় হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে হামলা হলে কীভাবে মোকাবিলা হবে তার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা আগের অভিজ্ঞতা থেকে এটি প্রতিহত করব। নির্বাচনের আগে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ নিতে দেওয়া হবে না।

তিনি বলেন, পূজায় চার স্তরবিশিষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহানগর এলাকায় দেড় হাজার ফোর্স মোতায়েন থাকবে। সার্বিকভাবে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে আমরা বদ্ধপরিকর।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত কমিশনার সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:২০   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ