গাজায় নিহত বেড়ে ৩১৩, আহত ২ হাজার

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় নিহত বেড়ে ৩১৩, আহত ২ হাজার
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



গাজায় নিহত বেড়ে ৩১৩, আহত ২ হাজার

ইসরাইলের পাল্টা হামলার গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত হয়েছেন প্রায় ২ হাজার ফিলিস্তিনি।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার ( ৭ অক্টোবর) ইসরাইলে ৫০০০ রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলের সেনারা। এই হামলায় এ পর্যন্ত গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন প্রায় ২ হাজার মানুষ।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, তাদের সঙ্গে লড়াইয়ে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও অনেকজনকে বন্দি করেছেন তারা।

হাগারি আরও বলেন, আমরা হামাসের নেতাদের টার্গেট করে হামলা করছি।

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত রকেট হামলায় এখন পর্যন্ত ৩০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের হামলায় তাদের ২৬ জন সেনা নিহত হয়েছেন। তারা আরও জানিয়েছে, নিহত সেনাদের নাম তাদের ওয়েবসাইটে দেয়া হয়েছে এবং তাদের সবার পরিবারকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:০৩   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালয়েশিয়ায় শপিং কমপ্লেক্সে অভিযান, বাংলাদেশিসহ আটক ২১
ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের আলবারাদির হুঁশিয়ারি
ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ
ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা
ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ