ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করেছি : হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করেছি : হামাস
রবিবার, ৮ অক্টোবর ২০২৩



ফিলিস্তিনিদের মুক্ত করতে যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করেছি : হামাস

জেরুসালেমে আটক সব ফিলিস্তিনিদের মুক্ত করার মতো যথেষ্ট ইসরায়েলিকে বন্দি করা হয়েছে বলে দাবি করেছেন হামাসের ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

হামাস নেতা সালেহ আল-আরৌরি বলেন, আমরা বহু ইসরায়েলিকে হত্যা করেছি এবং বন্দি করেছি। আমাদের লড়াই এখনও চলমান।

তিনি বলেন, ইসরায়েলের কারাগারে আটক বন্দিরা খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। আমাদের হাতে যত সংখ্যক ইসরায়েলি আটক আছে, তাতে সবাইকে মুক্ত করে আনা যাবে। লড়াই যত দীর্ঘস্থায়ী হবে আমাদের মুক্তি পেতে যাওয়া বন্দির সংখ্যা ততই বাড়বে।

আটক ইসরায়েলিদের মধ্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন বলে জানান হামাস নেতা। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

উল্লেখ্য, শনিবার সকালে ইসরাইলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলা চালায় হামাস। একই সঙ্গে ইসরাইলের ভেতরে ঢুকেও হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এর জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। এখনও দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৫৩২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৫১   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
বিক্ষোভ ঘিরে উত্তেজনা, দিল্লিতে হাজার হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভে নামছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ