রাজধানীর মানিকদিতে গ্যাস লাইন বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীর মানিকদিতে গ্যাস লাইন বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩



রাজধানীর মানিকদিতে গ্যাস লাইন বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ

রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদিতে তিতাস গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধদের দ্রুত উদ্বার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদি নামাপাড়া এলাকায় রাস্থা খুঁড়ে ওয়াসার লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সিয়াম (২০), মেহেদী হাসান (২৩), জুয়েল (২১), আব্দুল মুমিন (২২) ও দেলোয়ার (২৪)।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
দগ্ধ শ্রমিকদের সহকর্মী সুপারভাইজার আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে ক্যান্টনমেন্টের মানিকদি নামাপাড়া এলাকায় তারা রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। এ সময় সেখানে তিতাসের গ্যাস লাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন তাদের মধ্যে একজন গ্যাস লাইটার দিয়ে চেক করতে গেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তারা সবাই ওয়াসার শ্রমিক। তাদের সকলের গ্রামের বাড়ি বগুড়া জেলায়।
এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম জানান, তাদের মধ্যে দেলোয়ারের ২০, আব্দুল মমিনের ১৫, সিয়ামের শরীরের ১২, জুয়েলের ৮ ও মেহেদী হাসানের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। ৫ জনের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা অবজারভেশনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩৩   ৩৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল
বন্দরের ২ ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
বোয়ালমারীতে নছিমন দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর চালকের
গণতন্ত্রের সুরক্ষায় প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে : মঈন খান
বাংলাদেশের জাহাজভাঙা শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত : জার্মান রাষ্ট্রদূত
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা - সমাজকল্যাণ মন্ত্রী
কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা
উচ্চশিক্ষায় উৎকর্ষ অর্জনে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী
পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয় এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত : প্রতিরক্ষা উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ