চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস আইএমএফ’র

প্রথম পাতা » অর্থনীতি » চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস আইএমএফ’র
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস আইএমএফ’র

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে বলেছে, চলতি অর্থবছর ২০২৩-২৪ (অর্থবছর ২৪) প্রবৃদ্ধির হার হবে ৬ শতাংশ। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফ বাংলাদেশের ২০২২-২৩ অর্থ বছরের প্রবৃদ্ধি পূর্বাভাস, আগের ৫.৫ শতাংশ থেকে সংশোধন করে ৬ শতাংশ করেছে। বাংলাদেশ সরকার ২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭.৫ শতাংশ।
আইএমএফ কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) শিরোনামে মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়ে বলেছে, ২৪ অর্থবছরে বাংলাদেশে এই হার হবে ৭.২ শতাংশ।
আইএমএফ-এর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, বৈশ্বিক প্রবৃদ্ধি ২০২২-এ ৩.৫ শতাংশ থেকে থেকে কমে এ বছর ৩ শতাংশ এবং পরের বছর ২.৯ শতাংশ হবে । আইএমএফ বলেছে, ‘আমাদের জুলাই পূর্বাভাস থেকে ২০২৪ এর জন্য এটি ০.১ শতাংশ পয়েন্ট ডাউনগ্রেড। এটি ঐতিহাসিক গড় থেকে বেশ নিচে।’

বাংলাদেশ সময়: ০:০০:৪৯   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ