ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছেন। তবে দোনেৎস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের প্রশ্নে এখনো অনড় মস্কো।

এই আলোচনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কলে তাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার ঘোষণা দিয়েছেন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালায় রুশ সেনারা। স্থানীয় একটি বাজারে রাশিয়ার ছোড়া শক্তিশালী বোমার আঘাতে ঘটনাস্থলেই হতাহত হন কয়েকজন বেসামরিক নাগরিক।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর এই হামলাকে পরিকল্পিত ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দনবাস অঞ্চলে অভিযান চালিয়ে দুইটি বসতি দখলে নেয়ার দাবি করেছে মস্কো।

যুদ্ধ বন্ধে এদিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয় দুইদিনব্যাপী ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক। আলোচনা হয় সামরিক বন্দি বিনিময়, জ্বালানি অবকাঠামো রক্ষা এবং স্থায়ী যুদ্ধবিরতির খসড়া নিয়ে। প্রথম দিনের আলোচনাকে ইউক্রেন ‘ফলপ্রসূ’ বললেও ক্রেমলিন সাফ জানিয়েছে দোনেৎস্ক থেকে সেনা না সরালে যুদ্ধ থামবে না।

বুধবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, শান্তি আলোচনার মধ্য দিয়ে যেন রাশিয়াকে চুক্তি ভাঙার সুযোগ না দেয়া হয়। জেলেনস্কি জোর দিয়ে বলেন, রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ ও সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন।

এদিকে দ্বিপাক্ষিক ইস্যুতে বুধবার ভিডিও কলে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের মধ্যে ‘সীমাহীন’ বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন তারা।

পুতিন মস্কো-বেইজিং সম্পর্ককে বিশ্ব স্থিতিশীলতার অন্যতম ‘স্তম্ভ’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, শি জিনপিং দুই দেশের মধ্যকার এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৩৬   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলায় ছয় শিশুসহ নিহত অন্তত ২৩
ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো
তেল ক্রয় নিয়ে ভারতের ঘোষণায় নতুন কিছু দেখছে না ক্রেমলিন
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি করতে বলল আরব আমিরাত
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৯৯ সন্ত্রাসী নিহত
ইরানের বিক্ষোভে ট্রাম্প, নেতানিয়াহু এবং ইউরোপ ‘উত্তেজনা’ বাড়িয়েছে: পেজেশকিয়ান
গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিচ্ছে ইসরায়েল
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ