নারায়ণগঞ্জ আইন কলেজ বহুতল হবে: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ আইন কলেজ বহুতল হবে: ডিসি
বুধবার, ১১ অক্টোবর ২০২৩



নারায়ণগঞ্জ আইন কলেজ বহুতল হবে: ডিসি

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াস্থ নারায়ণগঞ্জ আইন কলেজ পরির্দশন করেছেন জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ আইন কলেজ পরির্দশনে আসেন জেলা প্রশাসক।

এ সময়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়া,গভর্নিং বডির সদস্য ফয়েজ উদ্দিন লাভলু,ভাইস প্রিন্সিপাল রবিউল আমিন রনি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আইন কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন। তিনি আইন কলেজের সীমানা প্রাচীর নির্মাণ, জমি ক্রয় ও বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান।

কলেজ অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়া জানান, জেলা প্রশাসক কার্যালয়ে গত মঙ্গলবার গভর্নিং বডির সভা অনুষ্ঠান হয়।সভায় আইন কলেজের বহুতল ভবন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।যার কারনে আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সাহেব কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন।প্রাথমিক পর্যায়ে আইন কলেজের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।

আইন কলেজ পরিদর্শন শেষে কলেজ সংলগ্ন ৪২ নং আর্দশ চাষাড়া সপ্রাবি পরিদর্শন করেন জেলা মোহাম্মদ মাহমুদুল হক। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমি দেবনাথ এ সময় জেলা প্রশাসককে স্বাগত জানান। জেলা প্রশাসক স্কুলের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।তিনি স্কুলের অবকাঠামো উন্নয়নে সরকারী সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৩   ৫৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ