বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

প্রথম পাতা » খেলাধুলা » বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
বুধবার, ৪ মার্চ ২০২৬



বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার

বার্সেলোনা বড় জয় পেলেও শেষ পর্যন্ত কোপা দেল রে’র সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতেও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

গত মাসে মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে অ্যাতেলেতিকোর কাছে ৪-০ গোলে হারের ধাক্কা সামলাতে পারেনি কাতালান ক্লাবটি। দ্বিতীয় লেগে ঘরের মাঠে দারুণ লড়াই করলেও সেই বড় ব্যবধান পুষিয়ে ওঠা সম্ভব হয়নি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ২৯ মিনিটে মার্ক বার্নাল গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে আবারও গোল করেন বার্নাল।
এতে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা এবং সমতায় ফিরতে প্রয়োজন ছিল আর মাত্র একটি গোলের। কিন্তু শেষ পর্যন্ত অ্যাতলেতিকোর শক্ত রক্ষণভাগ ভাঙতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচ শেষে রাফিনহা বলেন, ‘৪-০ ব্যবধান কাটিয়ে ওঠা সহজ নয়, এটা আমরা জানতাম। তবুও দল সর্বোচ্চ চেষ্টা করেছে।
আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, তাই হতাশ লাগছে।’

অন্যদিকে অ্যাতলেতিকোর গোলরক্ষক হুয়ান মোসো বলেন, ‘এটি ছিল ১৮০ মিনিটের লড়াই। আমরা কঠিন সময় পার করেছি, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ করতে পেরেছি।’

এই জয়ের ফলে কোপা দেল রে ফাইনালে উঠেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। কোচ দিয়েগো সিমিওনের দলটি ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে খেলবে।

বাংলাদেশ সময়: ১২:৫০:৪০   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ