ভোলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং সংক্রান্ত বিশেষ সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং সংক্রান্ত বিশেষ সভা
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩



ভোলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং সংক্রান্ত বিশেষ সভা

জেলা প্রশাসনের আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধকল্পে বাজার মনিটরিং সংক্রান্ত বিশেষ সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এসময় জেলা প্রশাসক জেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য যা যা করণীয় তাই করা হবে বলে জানান। একইসাথে ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্য আহ্বান করেন।
সভায় জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোস্তফা সোহেল, কাউন্সিলর ওমর ফারুকসহ অন্যরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮:২৪:১১   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আগুন-ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি, আলফাডাঙ্গায় বাস্তবধর্মী মহড়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ