আদালতে মিথ্যা বলেছেন এ্যানি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদালতে মিথ্যা বলেছেন এ্যানি: স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩



আদালতে মিথ্যা বলেছেন এ্যানি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে মিথ্যা বলেছেন বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ্যানিকে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এবং তার বাসার কোনো দরজা ভাঙা হয়নি।

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নামে লক্ষ্মীপুরে দুটি মামলা ছিল। তিনি জামিন নেননি; তাই তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন তিনি।

মন্ত্রী আরও বলেন, যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তাদের কোর্টে গিয়ে জামিন নিতে হয়। কিন্তু তিনি জামিন নেননি। এজন্য পুলিশ তাকে ধরতে যায়। এটা পুলিশের কর্তব্য। কিন্তু তাকে দরজা ভেঙে ধরে আনা হয়েছে, এটা মিথ্যা।

তাকে ধরতে গিয়ে পুলিশ তাকে এবং তার আত্মীয়-স্বজনকে অনুরোধ করেছিল দরজা খুলে দিতে। কিন্তু দরজা না খোলাতে পুলিশ দরজায় ধাক্কা দেয়, জোর করে দরজা ভাঙেনি বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আদালতকে আকৃষ্ট করতে এ্যানি মিথ্যা বলেছেন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

এ্যানি সাহেব নির্যাতনের অভিযোগ করেছেন। কিন্তু সিসি ক্যামেরায় তার কোনো আলামত নেই। তাকে যে সাদা পোশাক পরা অবস্থায় আনা হয়েছিল, এখনো সেই অবস্থায় আছেন। তাহলে কীভাবে তাকে নির্যাতন করা হলো?

তিনি বলেন, ফলে বুঝা যাচ্ছে, তিনি কোর্টে যেটা বলেছেন সেটাও অসত্য। পুলিশ তাকে নির্যাতন করেনি। এমনকি তিনি নিজেও নির্যাতনের কোনো প্রমাণ কোর্টে দেখাতে পারেননি। আদালতকে আকৃষ্ট করতে তিনি মিথ্যা বলেছেন।

এর আগে, ১০ অক্টোবর দিবাগত রাতে এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে বিএনপি। এরপর বুধবার ধানমন্ডি থানার নাশকতার মামলায় ঢাকার আদালতে এ্যানিকে হাজির করে পুলিশ। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি নিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩৭   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হাম-রুবেলা প্রতিরোধে বরগুনায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন চীফ হুইপ
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ
শ্রম মন্ত্রীর হস্তক্ষেপে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার
ট্রাম্পকে ‘পাগল’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের আলবারাদির হুঁশিয়ারি
শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা-কর্মচারী শব্দ যুক্ত করে শিল্প ধ্বংসের পাঁয়তারা: মো. হাতেম
কোনো অধ্যাদেশ রহিতের সিদ্ধান্তে স্বাধীন বিচারবিভাগ প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হবে না: অ্যাটর্নি জেনারেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ