তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩



তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৩ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠক কমিটির সভাপতি হাসানুল হক ইনু এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি), মুহম্মদ শফিকুর রহমান, মোঃ মুরাদ হাসান, খঃ মমতা হেনা লাভলী এবং মোহাম্মদ আলী আরাফাত অংশগ্রহণ করেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকের কার্যবিবরনী নিশ্চিতকরণ ও গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩’ বিলের উপর বিস্তারিত আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন-২০২৩’ এর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্ধন করে জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপনের সুপারিশ করে।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধানগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪৮   ৪০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড ঘিরে প্রতারক চক্রের তৎপরতা, মাঠে নেমে সতর্ক করলেন ইউএনও
সরিষাবাড়ীতে কবরস্থানের গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকি
সরিষাবাড়ীতে সালিশ উপেক্ষা করে কৃষকের জমি দখলের অভিযোগ
কবিতার ছন্দে, স্লোগানের ভাষায় স্মরণীয় কবি নাজমুল হক নজীর
মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান
ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
ইউটিউব দেখে শুরু, আজ সফল উদ্যোক্তা—রাজবাড়ীতে সরোয়ার বাবুর কমলা বাগানে সাফল্যের গল্প
নারায়ণগঞ্জের বক্তাবলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস
সদরপুরে ইলিশ ধরার অবৈধ বাঁধ উচ্ছেদ, ১ লাখ ২০ হাজার টাকার জাল বিনষ্ট
গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ