২৮ অক্টোবর আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৮ অক্টোবর আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু : তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



২৮ অক্টোবর আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ তারিখ আমাদের নয়, বিএনপির পতনযাত্রা শুরু হবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটর কাউন্সিলের বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব ঘোষণা করেন যে, ২৮ অক্টোবর বিএনপি সরকারের পতনযাত্রা শুরু হবে। এটা সরকারের পতনযাত্রা নয়, আসলে ২৮ অক্টোবর বিএনপির পতনযাত্রা শুরু হবে।

‌‘আগামী ২৮ অক্টোবর কিংবা কয়েক দিন পর তাদের আবার ঘোষণা করতে হবে যে, আগামী নির্বাচনের পর আমরা আবার তীব্র আন্দোলন শুরু করব। আমরা গত ১৫ বছর থেকে বিএনপির আন্দোলনের হুমকিতে আছি।’

তিনি বলেন, বিএনপি কিছুদিন আগে বলেছে অক্টোবরে নাকি তাদের ফাইনাল খেলা। আমরা আশা করেছিলাম অক্টোবরের শুরু থেকে আন্দোলন হবে, হয়নি। এরপর ভেবেছি পূজার পর তাদের আন্দোলন হবে, তাও হয়নি।

হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল গতকাল বলেছেন আগামী ২৮ তারিখ নাকি তারা সমাবেশ করবেন। এরপর মানুষের প্রতিক্রিয়া ছিল এটা কী এই অক্টোবরে, নাকি আগামী বছর অক্টোবরের আন্দোলন। মূলত, বিএনপির এসব আন্দোলনে তাদের কর্মীরা ছাড়া সাধারণ জনগণ নেই।

তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে সবাই প্রতিবাদ জানিয়েছে। স্বয়ং যুক্তরাষ্ট্র সংহতি জানিয়েছে। কিন্তু বিএনপি জানায়নি। আজ পুরো পৃথিবী এটা নিয়ে কথা বলছে কিন্তু বিষয়টা তাদের কানে পৌঁছায় না। এটা আশ্চর্যজনক, দুঃখজনক। তারা আছে খালেদা জিয়া আর তারেক জিয়ার মামলা নিয়ে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মা-বাবাকে অবশ্যই শ্রদ্ধা করবে। তোমরা যখন বাবা-মা হবে বুঝবে বাবা-মা কী জিনিস। পশ্চিমা বিশ্বে শত শত বৃদ্ধাশ্রম, বৃদ্ধ হলেই সেখানে দিয়ে আসে। অর্থনৈতিকভাবে ইউরোপ আমেরিকা থেকে আমরা দরিদ্র‍ হতে পারি, কিন্তু পারিবারিকভাবে, নীতি-নৈতিকভাবে আমাদের বন্ধন তাদের চেয়ে অনেক বেশি দৃঢ়।

তিনি বলেন, আমাদের শিশুদের বেড়ে ওঠার জন্য সুস্থ রাজনীতি দরকার। অসুস্থ রাজনীতি আমাদের সমাজকে দিন দিন অসুস্থ করে তুলছে। নতুন প্রজন্মের ওপর সেই প্রভাব পড়ছে। রাজনীতি থেকে এখন আমাদের মেধাবীরা দূরে সরে যাচ্ছে। মেধাহীনরা পার্লামেন্টে যাচ্ছে, দেশ পরিচালনা করছে।

ঢাকা সাব-ইডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইইবি পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৩০   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ