শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন উদ্বোধন
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবন উদ্বোধন

জেলা সদরে আজ নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শেরপুর পৌরসভার নবীনগরে ২৫ শতাংশ জমির উপর এই নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইমগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নির্মাণ প্রকল্প পরিচালক মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার মোনালিসা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।
অনুষ্ঠানে হুইপ আতিক বলেন, পাসপোর্ট পাওয়ার ভোগান্তি লাগবের জন্য প্রতিটি জেলায় একটি করে পাসপোর্ট অফিস স্থাপন করা হয়েছে। এখন বিদেশগামী শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, চিকিৎসা, পবিত্র হজ্জ ও ভ্রমনের জন্য অল্প দিনেই জেলা অফিস থেকে পাসপোর্ট পেয়ে যাবেন। তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী দ্বাদশ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য জেলা বাসির প্রতি আহবান জানান।
শেরপুর গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলী মো. শাহজাহান বাসসকে জানান, ৩য় তলা বিশিষ্ট এই ভবনে রয়েছে রিসিভিং কাউন্টার, পাসপোর্ট ডেলিভারি কাউন্টার, পুরুষ মহিলাদের জন্য পৃথক ওয়েটিং রুম, টয়লেট, ১০০ কেভিএ সাব-স্টেশনসহ প্রতিবন্ধীদের উঠার জন্য রয়েছে র‌্যাম্পের ব্যবস্থা ও বিভিন্ন সেবা প্রদানের সু-ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে সরকারের নিজস্ব তহবিল থেকে এই ভবনটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩২:২৫   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ