জ্বালানি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » জ্বালানি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩



জ্বালানি খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড

এসডিজি লক্ষ্য অর্জন, জ্বালানি নিরাপত্তা ও ক্লিন এনার্জি ব্যবহারে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও থাইল্যান্ড জ্বালানি খাতে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে ইউনাইটেড নেশনস কনফারেন্স সেন্টারে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী পিরাপান সালিরাথাভিভাগার সঙ্গে আয়োজিত এক দ্বিপাক্ষিক সভায় তিনি এসব কথা বলেন।

এসময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রাধান্য পেয়েছে বিনিয়োগ ও জ্বালানি অর্থনৈতিক সহযোগিতা এবং ইলেকট্রিক যানবাহনে নিরাপদ লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গে।

আলোচনায় থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রী জ্বালানি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে পারলে উভয় দেশ উপকৃত হতে পারে।

এসময় অন্যদের মাঝে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী ও থাইল্যান্ডের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:১৮   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে ক্রীড়া,সাংস্কৃতিক ও নাটক অনুষ্ঠানের উদ্বোধন
আলফাডাঙ্গার ক্যাফে পপুলারে তিন জেলার ডিজিটাল গল্পকারদের এক বর্ণাঢ্য মিলনমেলা
মাদক থেকে দূরে রাখতে শিশুদের খেলাধুলার সুযোগ বাড়াতে হবে : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের ছাদের ঢালাই কাজ পরিদর্শনে ডিসি মো: রায়হান কবির
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল
নেত্রকোনায় পাচারকালে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২
চুয়াডাঙ্গার হাটগুলোতে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ