সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত
শুক্রবার, ২০ মার্চ ২০২৬



সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রায় দুই হাজার পরিবারের মানুষ। উৎসবমুখর পরিবেশে জেলার অর্ধশতাধিক স্থানে আগাম ঈদের এসব জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক আবু তাহের। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর জেলায় ৫০টির বেশি আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো- শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগ এলাকা; বোচাগঞ্জ উপজেলার ছাতইর; বিরল উপজেলার ভাড়াডাঙ্গি ও বালাদার গ্রাম; কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও তের মাইল এলাকা; বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ ও জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ এবং চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা।

জানা গেছে, জেলার এসব ঈদের জামাতের প্রতিটিতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সব মিলিয়ে দিনাজপুরে প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

বাংলাদেশ সময়: ১২:৩২:১৭   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ