টেকসই জ্বালানি ব্যবস্থা গড়তে আন্তঃসীমান্ত সংযোগ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেকসই জ্বালানি ব্যবস্থা গড়তে আন্তঃসীমান্ত সংযোগ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩



টেকসই জ্বালানি ব্যবস্থা গড়তে আন্তঃসীমান্ত সংযোগ অবদান রাখবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই জ্বালানি ব্যবস্থা গড়তে আঞ্চলিক আন্তঃসীমান্ত সংযোগ কার্যকরী অবদান রাখবে। একই সাথে দক্ষতা বৃদ্ধি, বৈচিত্যময় জ্বালানি উৎসের সমতা ও ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান করে শক্তিশালী সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তুলবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী আজ থাইল্যান্ডের ব্যাংককে এসকাপ আয়োজিত তৃতীয় এশিয়া প্যাসিফিক এনার্জি ফোরামে ‘সারিবদ্ধ পাওয়ার সিস্টেম সংযোগ এবং টেকসই উন্নয়ন: গ্রীন পাওয়ার করিডোর ফ্রেমওয়ার্ক’ শীর্ষক মন্ত্রী পর্যায়ে বৈঠকে বক্তব্যকালে এসব কথা বলেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
তিনি বলেন, শক্তিশালী জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক আন্তঃসংযোগ এশিয়া প্যাসিফিক অঞ্চলের টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের পোর্টফোলিওতে নবায়নযোগ্য জ্বালানির অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০২৫ সালের মধ্যে কমপক্ষে ৪ হাজার মেগাওয়াট নবায়নযোগ উৎস থেকে উৎপন্ন বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযুক্ত হবে। ১২০টি প্রকল্পের মাধ্যমে ১১ হাজার ৭০৬ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস হতে উৎপাদন করার প্রকল্প বিভিন্ন পর্যায়ে রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সবুজ জ্বালানির ব্যাপক প্রসার করতে হলে প্রযুক্তির অবাধ বিচরণ এবং উপযুক্ত বিনিয়োগ প্রয়োজন। তাছাড়া সবুজ জ্বালানি ব্যবস্থার উন্নয়নকল্পে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব বাড়াতেই হবে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং আগামীতেও দিবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নেপালের জ্বালানি পানি সম্পদ এবং সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী শক্তি বাহাদুর বাসনেট, এসকাপের ডেপুটি একজোটিভ সেক্রেটারি ফর প্রোগ্রাম লিন ইয়াং, আসিয়ান সেন্টার ফর এনার্জির এক্সিকিউটিভ ডিরেক্টর নোকি আগেয়া উতামা ও সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী ও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:১১   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ