উন্নত সবুজ প্রযুক্তি মুসলিম দেশগুলোর সাথে শেয়ার করার আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » উন্নত সবুজ প্রযুক্তি মুসলিম দেশগুলোর সাথে শেয়ার করার আহ্বান পরিবেশমন্ত্রীর
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩



উন্নত সবুজ প্রযুক্তি মুসলিম দেশগুলোর সাথে শেয়ার করার আহ্বান পরিবেশমন্ত্রীর

জেদ্দা, সৌদি আরব, ২০ অক্টোবর, ২০২৩ : উন্নত সবুজ প্রযুক্তি উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সাথে শেয়ার করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে একটি বৃহত্তর কাঠামোগত পরিবর্তন এবং টেকসই পরিবর্তনের জন্য বহুপাক্ষিক উৎস থেকে পাবলিক ফান্ডকে অগ্রাধিকার দিতে হবে।
গড়তকাল বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক বিশ্বের পরিবেশমন্ত্রীদের ৯ম সম্মেলনে ‘ইসলামিক বিশ্বে সবুজ রূপান্তর: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক প্রথম বৈজ্ঞানিক সেশনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা বলা হয়েছে।
পরিবেশ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশকে জলবায়ু সহনশীল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কিন্তু পরিচ্ছন্ন, সবুজ এবং উন্নত সবুজ প্রযুক্তির সুবিধা সকল উন্নয়নশীল মুসলিম দেশের সাথে ভাগ করে নেওয়া দরকার।
পরিবেশমন্ত্রী বলেন, আমরা পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি খাতে আমাদের সহযোগিতা বাড়ানোর অপেক্ষায় রয়েছি। পরিবেশ বান্ধব সবুজ বৃদ্ধি নিশ্চিত করতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে একটি নিরাপদ ও উন্নত স্থান হিসেবে গড়ে তুলতে আমরা ‘আইসিইএসসিও’ সদস্যদের অংশীদারিত্ব সুসংহত করার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল-ফাদলি এবং আইসিইএসসিও’র মহাপরিচালক ড. সেলিম এম. আলমালিক। সম্মেলনে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী, এবং যুগ্ম সচিব মো. আখতারউজ-জামান রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৪০   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ