সোনারগাঁয়ের ঐতিহাসিক রতনপুর ব্রিজ ও রাস্তা উদ্বোধন করলেন এমপি খোকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ের ঐতিহাসিক রতনপুর ব্রিজ ও রাস্তা উদ্বোধন করলেন এমপি খোকা
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



সোনারগাঁয়ের ঐতিহাসিক রতনপুর ব্রিজ ও রাস্তা উদ্বোধন করলেন এমপি খোকা

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের রাস্তাসহ পৃথক ৬ টি স্থানে ঐতিহাসিক রতনপুর ব্রিজসহ ২ টি গার্ডার ব্রিজ ও ৪ টি রাস্তার কাজের ভিত্তি প্রস্তর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

শনিবার (২১ অক্টোবর ) সকালে পৃথক ৬ টি স্থানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান ।

উদ্বোধনী অনুষ্টানের শুরুতেই এমপি খোকাকে ফুল দিয়ে বরণ করে নেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পিরোজপুর ইউনিয়ন মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বিল্লাহ,উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি,সদস্য সচিব নার্গিস আক্তার,আলমগীর মেম্বার,জাহাঙ্গীর মেম্বার,মান্নান মেম্বার,মোশাররফ মেম্বার,রুনা মেম্বার, জাকিয়া মেম্বারসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫০   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক
জামালপুরে গর্তের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজ খরচে কাদা সড়ক সংস্কার করলেন প্যানেল চেয়ারম্যান আনিছ
ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ জোর
ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিদর্শন করলেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের চেয়ারম্যান
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ