চাঁদপুরে মেঘনায় মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদন্ড

প্রথম পাতা » চট্টগ্রাম » চাঁদপুরে মেঘনায় মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদন্ড
শনিবার, ২১ অক্টোবর ২০২৩



চাঁদপুরে মেঘনায় মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদন্ড

জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
আজ সকাল ১০টায় এসব তথ্য জানান, অভিযানে অংশগ্রহণকারী হাইমচর জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ ।
তিনি বলেন, শুক্রবার সকাল থেকে ২৪ ঘন্টার অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
তিনি আরো বলেন, কারাদন্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৬   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ