মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে বাইডেনের সাথে মিত্রদের আলোচনা

প্রথম পাতা » আন্তর্জাতিক » মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে বাইডেনের সাথে মিত্রদের আলোচনা
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে বাইডেনের সাথে মিত্রদের আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে শক্তিধর বৃহৎ পশ্চিমা দেশগুলোর নেতাদের সাথে কথা বলেছেন।
হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
সূত্র মতে, বাইডেন রোববার ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানী ও ইতালির নেতার সাথে কথা বলেছেন।
তারা ইসরাইলের প্রতি তাদের সমর্থন এবং সন্ত্রাসের বিরুদ্ধে দেশটির আত্মরক্ষার অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষাসহ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন।
নেতারা ইসরাইল-হামাস যুদ্ধে আটকে পড়া তাদের নাগরিক বিশেষকরে যারা গাজা ছাড়তে ইচ্ছুক তাদের নিয়ে আলোচনা করেন।
এছাড়া তারা সংঘাত ছড়িয়ে না পড়া এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে নিবিড় কূটনৈতিক সমন্বয়ের বিষয়ে অঙ্গীকার করেন।
বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো,ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ,জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে কথা বলেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ইসরাইলের ১৪শ’রও বেশি লোক প্রাণ হারায়। হামাস প্রায় ২শ’ ইসরাইলীকে জিম্মি হিসেবে আটক করে। এর প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় বোমা বর্ষণ শুরু করে। গাজায় অব্যাহত বোমা বর্ষণে চার হাজার ৬শ’রও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গাজায় চলছে ভয়াবহ মানবিক সংকট।
ইতোমধ্যে গাজায় দ্বিতীয় ধাপে ১৭টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।
এসব নেতা গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা নিশ্চিতে সমন্বয়ের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫২:২৭   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয় : হেগসেথের স্বীকারোক্তি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত
ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি
সংকটাপন্ন কিউবায় তেল পৌঁছাতে যাচ্ছে রুশ ট্যাংকার
‘পুতিন ইরানকে সাহায্য করছেন, অথচ নেতানিয়াহু রাশিয়া- ইউক্রেনের মধ্যে ভারসাম্য চান’
ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ