রূপগঞ্জে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সোমবার, ২৩ অক্টোবর ২০২৩



রূপগঞ্জে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায় ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত হলেন, মো.শামিম (২৭) রূপগঞ্জ উপজেলার দরিয়াকান্দি পশ্চিমপাড়ার মৃত রাজ্জাক আলীর ছেলে। মো.নাসিম মিয়া (২৭) রূপগঞ্জ উপজেলার মাহামুদাবাদ এলাকার মো. আবুল কালামের ছেলে। মো. সেলিম মিয়া (৩২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর গ্রামের মো. শফিকুর রহমানের ছেলে ও মো. মোরছালিন (২২) দিনাজপুর জেলার বিরামপুর থানার পশ্চিমপাড়ার মৃত শফিনুর রহমানের ছেলে।

সোমবার (২৩ অক্টোবর) র‌্যাব-১০ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রবিবার (২২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালীন সময় একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল তল্লাশী করে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং গ্রেপ্তার করা হয় ৪ মাদক ব্যবসায়িকে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:১৮   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বিপিএল
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী
ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক
সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক
ভোটের আগের রাতে ১১ দলীয় জোটকে টার্গেট করা হচ্ছে, অভিযোগ আসিফের
গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের
বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে কারাবন্দি স্থানান্তর সমঝোতা স্মারক দ্রুত সম্পাদনে আলোচনা
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ