সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেপ্তার
মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩



সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার, চাকু, রশি, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।

সোমবার রাতে উপজেলার মিজমিজি পাইনাদী ধনুহাজীস্থ লতিফ মাদবরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৪০), জসিম মিয়া (৩৫), জুয়েল মিয়া (২১), ফরহাদ হোসেন (৩৮) ও কামাল মিয়া।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, একদল ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরা সক্রিয় ডাকাত দলের সদস্য। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩১   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী
বড় জয়েও ফাইনালে উঠা হলো না বার্সেলোনার
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, খুঁজে পেলেন যেসব অসঙ্গতি
‘দোল পূর্ণিমা’ আজ
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী
আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ