ভৈরবের দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা রেলমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভৈরবের দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা রেলমন্ত্রীর
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩



ভৈরবের দুর্ঘটনায় নাশকতার আশঙ্কা রেলমন্ত্রীর

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালকের গাফিলতি নাকি নাশকতার মতো অন্য কোনো বিষয় রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রেল ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, নাশকতার কথা আমরা এই জন্য বলছি যে দুর্ঘটনাস্থলে লাইনের কিছু হলো কিনা নাকি অন্য কিছু সে বিষয়ে এখনো আমরা স্পষ্ট নয়। এর আগে ১৩-১৪ সালে আমরা দেখেছি ট্রেনের ওপর আঘাত এসেছে। ট্রেন পুড়িয়ে দেওয়া হয়েছে, লাইনের স্ক্রু খুলে ফেলা হয়েছে, ট্রেনে ঢিল মারা হয়েছে। রেললাইনের ওপর নাশকতা হয়েছে।

তিনি বলেন, তদন্ত পূর্ণাঙ্গভাবে না আসা পর্যন্ত স্পষ্ট কিছুই বলা যাচ্ছে না। তবে আমরা নাশকতাসহ সব বিষয়গুলোই সামনে রাখছি। এগুলোর ভিত্তিতেই তদন্ত হচ্ছে। তবে দুর্ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে দায়ী করে সাসপেন্ড করা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, একটি ট্রেন পরিচালনার সঙ্গে তিনজন যুক্ত থাকে। এদের একজন লোকোমাস্টার, একজন সহকারী লোকোমাস্টার এবং একজন গার্ড। ট্রাফিক বিভাগ থেকে গার্ডকে নিয়োজিত করা হয়।

নুরুল ইসলাম সুজন বলেন, ভৈরবে রেল দুর্ঘটনায় যেসব যাত্রীরা মারা গেছেন তাদের পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ টাকা করে পাবেন। এছাড়া যারা চিকিৎসারত রয়েছেন তারা তাদের চিকিৎসার সব খরচ পাবেন রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

গত সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (গোধুলী) ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের সংঘর্ষে ১৮ জন নিহত ও শতাধিক আহত হন। দুর্ঘটনায় এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২১   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় মৎস্য পক্ষ: দেশীয় মাছ সংরক্ষণের আহ্বান এমপি আবুল কালামের
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণায় সাখাওয়াত
বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন
সার্ককে পুনরুজ্জীবিত করতে অঙ্গীকারবদ্ধ ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গ্যাস-বিদ্যুতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী
তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে : পানিসম্পদ মন্ত্রী
সরিষাবাড়ীতে সিএনজি-ভ্যান সংঘর্ষে চালকসহ আতহ ৩, দুই নারীর অবস্থা আশঙ্কাজনক
বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ