প্রিয়াঙ্কার গলার নেকলেসে কার নামে লেখা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রিয়াঙ্কার গলার নেকলেসে কার নামে লেখা!
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩



প্রিয়াঙ্কার গলার নেকলেসে কার নামে লেখা!

অবশেষে স্বামী, সন্তান ছাড়াই মুম্বাইয়ে পা রাখলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রিয়াঙ্কার নিজ দেশে ফেরার খবরের চেয়ে যেন তার গলার নেকলেসের ওপরেই বেশি নজর ছিল নেটিজেনদের।

কী ছিল ওই নেকলেসে? মূলত ওই নেকলেসে এক বিশেষ মানুষের নাম লেখা ছিল। স্বামী নিক জোনাস নয়, মেয়ে মালতীর নাম লেখা ছিল প্রিয়াঙ্কার ওই নেকলেসে। আর তাতেই চোখ আটকেছে নেটিজেনদের।

শুক্রবার ( ২৭ অক্টোবর) রাতে আমেরিকা থেকে মুম্বাইয়ে পা রাখেন প্রিয়াঙ্কা। কাজিন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়েতে যোগ না দিলেও বিয়ের প্রায় এক মাস পর ‘জিও মামি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে এই মুহূর্তে মুম্বাইয়ে অবস্থান করছেন অভিনেত্রী।

মুম্বাইয়ের এয়ারপোর্টে কালো পোশাকে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন। তবে খোলা চুল আর হালকা মেকআপের চেয়ে মেয়ের নামে ছোট নেকলেসটিই এখন ভারতীয় সংবাদমাধ্যমে খবরের শিরোনাম। ব্যস্ততার কারণে বাবা জোনাসের কাছে আমেরিকায় রেখে এসেছেন একমাত্র মেয়ে মালতীকে। তবে মুম্বেইতে যে মেয়েকে মিস করছেন অভিনেত্রী তারই প্রমাণ মিলছে প্রিয়াঙ্কার গলার ওই নেকলেসে।

এই মুহূর্তে ‘জিও মামি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ রুপালি পোশাকে নিজের লাবণ্যের দ্যুতি ছড়াচ্ছেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা। ‘জিও মামি ফিল্ম ফেস্টিভ্যাল’- এর রেড কার্পেটে হেঁটে অনুষ্ঠানে পৌঁছান তিনি।

উল্লেখ্য, এ সিনেমা উৎসবের চেয়ারপারসন হিসেবে এরইমধ্যে নিজের উদ্বোধনী বক্তব্য শেষ করেছেন প্রিয়াঙ্কা। এরপর ইতালীয় চলচ্চিত্র পরিচালক লুকা গুয়াডাগ্নিনোকে ‘এক্সিলেন্স ইন সিনেমা’ অ্যাওয়ার্ড (আন্তর্জাতিক) প্রদান করেন অভিনেত্রী।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫:৩২:১০   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া মাহফিল
পুকুরে ডুবে মাদারগঞ্জে আরও এক শিশুর করুণ মৃত্যু
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ
ভোলায় শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
জিয়াউর রহমানের আদর্শ জাতিকে সবসময় অনুপ্রাণিত করে : তথ্য প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর চামড়ার দাম নির্ভর করে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো - স্পিকার
দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া বেশি শক্তিশালী : দুলু
জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ