৪ রানেই নেদারল্যান্ডসের দুই উইকেট তুলে নিল টাইগাররা

প্রথম পাতা » খেলাধুলা » ৪ রানেই নেদারল্যান্ডসের দুই উইকেট তুলে নিল টাইগাররা
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩



৪ রানেই নেদারল্যান্ডসের দুই উইকেট তুলে নিল টাইগাররা

চলতি বিশ্বকাপে টানা চার ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া বাংলাদেশ আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিং করছে। টস জিতে ব্যাটিং করতে নামা নেদারল্যান্ডস মাত্র ৪ রানেই ২ উইকেট হারিয়েছে।

কলকাতার দেড় শ বছরেরও বেশি পুরোনো স্টেডিয়াম ইডেন গার্ডেনসে শনিবার ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

নেদারল্যান্ডসের হয়ে ওপেনিংয়ে নামা ম্যাক্স ও’ডাউড ও বিক্রমজিৎ সিং নিজেদের ওপেনিং জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারলেন না।

৯ বলে ৩ রান করা বিক্রমজিৎ সিং দুই ম্যাচ পর খেলতে নামা তাসকিনের বলে অধিনায়ক সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে তিন রানেই ভাঙে ডাচদের ওপেনিং জুটি।

তাসকিনের পর ডাচ শিবিরে আঘাত হানেন আরেক পেসার শরিফুল ইসলাম। তাসকিনের পর তিনি ফেরালেন আরেক ওপেনার ম্যাক্স ও’ডাউডকে।

৩ বলে শূন্য রান করা ওপেনার ম্যাক্স ও’ডাউড শরিফুলের বলে স্লিপে ক্যাচ তুলে দেন। স্লিপে দাঁড়ানো তানজিদ হাসান তামিম ক্যাচটি তালুবন্দি করে নেন। ম্যাক্স ও’ডাউডের বিদায়ে মাত্র ৪ রানেই ২ উইকেট হারালো ডাচরা।

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাসুমের জায়গায় নেওয়া হয়েছে শেখ মেহেদি হাসানকে। ডানহাতি স্পিনের সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন তিনি। তাই ব্যাটিংয়ে বাড়তি বিকল্প পাচ্ছে দল। পেস বিভাগে হাসানের বদলি চোট কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ। ওয়ানডেতে এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। যেখানে একটি করে জয় পেয়েছে দুই দলই। ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী সহ-অবস্থানে থাকলেও, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিডি, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বেক, শরিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৮   ২১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বিপিএল
ইংলিশদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ
মূল ম্যাচ টাই, প্রথম সুপারও ওভার টাই, দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস জয়
ড্র করলেই চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা
শেষ ওভারে মুস্তাফিজের ঝলক, দুর্বারকে হারিয়ে চ্যাম্পিয়ন ধূমকেতু
লিভারপুলের মাঠে ম্যানসিটির রোমাঞ্চকর জয়
আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ