ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসে আগুন
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩



ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরায় স্বপ্ন পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পুরিয়ে দেয়ার অভিযোগ হরতাল সমর্থকদের বিরুদ্ধে।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৮টার দিকে স্বপ্ন পরিবহনের একটি বাস আরিচা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। তরা পৌঁছালে বাসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বিএনপির সমর্থকরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে স্বপ্ন পরিবহনটির বেশির ভাগ অংশ পুরে যায়। এ সময় একঘণ্টা যান চলাচল ব্যহত হলেও পুলিশের সহায়তায় পুরানোয় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হয়নি।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘণ্টা খানেকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১:০০:৪১   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বোয়ালমারীতে ঋণের চাপে বিষপানে যুবকের আত্মহত্যা
“শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস”-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত
সদরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন
সদরপুরে মাদ্রাসার ছাত্রকে কক্ষে আটকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের জালে কোমোর ৯ গোল
উজ্জীবিত ফেনেরবাচের সাথে পারলো না লিভারপুল
ভালভার্দের দুর্দান্ত গোলে এথেন্সে শেষ মুহূর্তে রিয়ালের জয়
২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে ফিডিং কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা: ববি হাজ্জাজ
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীন বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ