‘প্রাক্তনকে বার্তা পাঠানো দিবস’ আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘প্রাক্তনকে বার্তা পাঠানো দিবস’ আজ
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



‘প্রাক্তনকে বার্তা পাঠানো দিবস’ আজ

প্রেম মরে যায়, ঠিকই বেঁচে থাকে প্রেমিক-প্রেমিকা। বেঁচে থাকলেও দুজন হয়তো দুই মেরুতে। কোনো খোঁজ নেই, খবরাখবর নেই। হয়তো ইচ্ছে থাকা সত্ত্বেও যোগাযোগ করা হয়ে ওঠে না। কিন্তু, কৌতূহল তো থাকেই, কেমন আছে মানুষটা? কী করছে এখন?

জয় গোস্বামীর কবিতার ভাষায়, ‘ঠিক সময়ে অফিসে যায়?/ঠিকমতো খায় সকালবেলা?/টিফিনবাক্স সঙ্গে নেয় কি?/না ক্যানটিনেই টিফিন করে?/জামা-কাপড় কে কেচে দেয়?’

প্রাক্তন যদি আপনার মনে সামান্যও থেকে থাকে, যদি মনে পড়ে পুরনো সেই দিনের কথা, তাহলে একসময়ের সেই প্রিয় মানুষকে এসএমএস পাঠাতে পারেন। আজ ‘টেক্সট ইওর এক্স ডে’ বা প্রাক্তনকে বার্তা পাঠানো দিবস।

প্রতি বছরের ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে’ পালন করা হয়। চাইলে আপনিও দিবসটি উদযাপন করতে পারেন। খোঁজ নিতে পারেন তার। ক্ষুদেবার্তায় পাঠিয়ে দিতে পারেন মনের কথা।

১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের (সংক্ষিপ্ত বার্তা) ধারণা বিকশিত হলেও কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল। ১৯৯২ সালের ডিসেম্বরে ২২ বছর বয়সী প্রকৌশলী কম্পিউটার ব্যবহার করে মোবাইলে ফোনে ‘মেরি ক্রিসমাস’ লিখে পাঠান। তখন থেকে প্রযুক্তি ও সংস্কৃতি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। আধুনিক যোগাযোগের সর্বাধিক ব্যবহৃত ফর্ম হয়ে উঠেছে এসএমএস। বিশেষ করে ৬০ বছরের কম বয়সীদের জন্য।

বাংলাদেশ সময়: ১৪:১৯:৫০   ৫০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ