পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : প্রতিমন্ত্রী
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩



পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : প্রতিমন্ত্রী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে এমন গুজব ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

তিনি বলেছেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকার বেশিই নির্ধারিত হবে। আলাপ-আলোচনার মাধ্যমে মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একটি গ্রহণযোগ্য মজুরির ব্যবস্থা করবেন।
এখনও মজুরি নির্ধারণ হয়নি, এখনো হাতে অনেক সময় আছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখেন।

তৈরি পোশাক শিল্পে বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার যে প্রস্তাব দিয়েছে ন্যূনতম মজুরি কি তার থেকে বেশি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্নুজান সুফিয়ান বলেন, অবশ্যই বেশি হবে। পোশাক কারখানার মালিকপক্ষ যে প্রস্তাব দিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি তার থেকে বেশি অবশ্যই নির্ধারণ হবে। মজুরি বোর্ড বসে আলাপ-আলোচনা করে নির্ধারণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, মজুরি নির্ধারণের জন্য এখনো এক মাস বাকি আছে।
১ নভেম্বর মজুরি বোর্ডের সভা আছে। শ্রমিকরা কারো কথায় বিভ্রান্ত না হয়ে কাজে ফিরে ফ্যাক্টরির নিরাপত্তা বিধান করবেন আমি এই আহ্বান জানাই। কারও ফাঁদে যেন তারা পা না দেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:৩৮   ৪৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ