জয়পুরহাটে জেল হত্যা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাটে জেল হত্যা দিবস পালিত
শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩



জয়পুরহাটে জেল হত্যা দিবস পালিত

জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগ আজ জেল হত্যা দিবস পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, ১ মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা।
পরে জাতীয় চার নেতা স্মরণে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ ই এম মাসুদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত জেল হত্যা দিবসের আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, এড. মোমিন আহমেদ চৌধুরী জিপি, এড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বঙ্গবন্ধু সহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ ও রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩৯   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ