সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা - ডেপুটি স্পীকার
শনিবার, ৪ নভেম্বর ২০২৩



সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা - ডেপুটি স্পীকার

পাবনা, ০৪ নভেম্বর ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গুরুত্ব প্রদান করে শুরু থেকে সবাইকে একতাবদ্ধ করেছেন। নারী-পুরুষ ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাইকে একসূত্রে গেঁথে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতার পর দেশকে পুনর্গঠনে তিনি সমবায় ভিত্তিক সমাজ ব‌্যবস্থা চালু করার পরকিল্পনা গ্রহণ করেছিলেন। তাঁর সুযোগ‌্য কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আজ (শনিবার) বেড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ‌্যে আয়োজিত ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে সবাইকে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করতে হলে নিজেদের মাঝে আন্তসম্পর্কের দরকার হয় যা সমবায় বিভাগ তৈরি করে। সমবায় ভিত্তিক অর্থনীতি দেশকে দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম ন‌্যায‌্যতার ভিত্তিতে সমবায় ভিত্তিক কৃষি প্রচলনের উদ‌্যোগ গ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মোঃ রেজাউল হকসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এরপর সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, এই বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ ও বদলে যাওয়া বাংলাদেশ। শেখ হাসিনার বাংলাদেশকে আমরা উন্নয়নের সোপানে নিয়ে যেতে চাই। কাঙ্খিত গন্তব‌্যে দেশকে পৌছাতে হলে আমাদের সংবিধান অনুযায়ী সুষ্ঠু গণতান্ত্রিক ধারাকে অব‌্যাহত রাখতে হবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খানসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ ও বিভিন্ন পেশার শ্রমিকগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮:৩০:১১   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ