নীলফামারীতে টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন আসাদুজ্জামান নূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নীলফামারীতে টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন আসাদুজ্জামান নূর
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩



নীলফামারীতে টিআর প্রকল্পের চেক বিতরণ করলেন আসাদুজ্জামান নূর

জেলার সদর উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ১১৪টি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৫৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে ওই চেক প্রদান করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
উপজেলা প্রশাসন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের যৌথ আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) প্রকল্পের আওতায় নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়নে এক কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মোট ১১৪টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সোমবার এসব প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৫৭ লাখ টাকার চেক প্রকল।প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ০:০২:৪৩   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ