বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কে একটি পণ্যবাহী চলন্ত ট্রাকে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

তৃতীয় দফায় বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিন বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় ট্রাকচালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেন অবরোধকারী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। পরে ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নেয়া হয়।

এর আগে গত ৩১ অক্টোবর রাতে ঢাকা-বগুড়ার মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে ষোলোমাইল এলাকায় মালবাহী একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যান অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১০:৫০:৫১   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ