নিরাপত্তা নিশ্চিতে মাঠে ৪৪ প্লাটুন বিজিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিরাপত্তা নিশ্চিতে মাঠে ৪৪ প্লাটুন বিজিবি
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩



নিরাপত্তা নিশ্চিতে মাঠে ৪৪ প্লাটুন বিজিবি

একদিকে চলছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ, অন্যদিকে ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। এমন অবস্থায় নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে বুধবার (৮ নভেম্বর) থেকে আবারও শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ। কর্মসূচির প্রথম দিনের সন্ধ্যায় রাজধানীতে ৪টি বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া, সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কে একটি পণ্যবাহী চলন্ত ট্রাকে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

যদিও অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল স্বাভাবিক। অবশ্য রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গতকাল গাজীপুরে শ্রমিক ও পুলিশ সংঘর্ষ হয়েছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিল শ্রমিকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যসহ বিজিবিকে টহল দিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১১:১৯:৪৫   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ